শিরোনাম
◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◈ টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের ◈ শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না : ইরানের নৌবাহিনী প্রধানের হুঁশিয়ারি ◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ১০:১৮ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আশরাফুর নয়ন, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে আব্দুল খালেক (৪৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার বালুভরা ইউনিয়নের মধুপুর গ্রামের মাঠে বামনি পুকুর নামকস্থান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার দুনইল গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন এবং উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মৃত হুরমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে উপজেলার দুনইল গ্রামে আব্দুল খালেক চলে আসেন। সেখানেই বিয়ে করে ঘর সংসার শুরু করেন। সংসারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে।  খুবই নিরহ প্রকৃতির লোক ছিলেন তিনি।

সোমবার রাত ৯টার দিকে চা খাওয়ার কথা বলে আব্দুল খালেক বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পায়নি।

মঙ্গলবার সকালে দুনইল গ্রামের পাশে মধুপুর গ্রামের মাঠে বাঁশঝাড়ের পাশে ফাঁকা জায়গায় গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশ সংবাদ দেয়। খবর পেয়ে থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের ছেলে হেলাল হোসেন বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে গ্রামে পূজার অনুষ্ঠান দেখে বাড়িতে আসার পর বাবাকে দেখতি পাইনি। মা বলেন রাতের খাবার খেয়ে পূজার অনুষ্ঠান দেখতে যাওয়ার কথা ছিল। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে। তবে কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়