শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৫ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধায় পুলিশের উপর হামলা, আহত ২

রফিকুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে চোরাই গরু উদ্ধার করতে গিয়ে পুলিশের উপর হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত এবং পুলিশের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়।

সোমবার ভোরে সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ির মালিক জাহিদুল ইসলাম পলাতক রয়েছে।

গাইবান্ধা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, অভিযোগের ভিত্তিতে গাইবান্ধা থানার পুলিশ চোরাই গরু উদ্ধার করতে যায়। এসময় ১০টি চোরাই গরু উদ্ধার করে নিয়ে আসার সময় সংঘবদ্ধ গরু চোররা পুলিশের উপর হামলা চালায়। এতে পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ও ৬ রাউন্ড গুলি বর্ষণ করলে গরু চোর আবু তাহেরের পায়ে গুলি লাগে।

গরু চোরদের হামলায় মশিউর রহমান ও এরশাদ হোসেন নামের দুই পুলিশ আহত হয়। পুলিশ আবু তাহের, তার স্ত্রী হালিমা বেগম ও আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে।

এব্যাপারে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়