শিরোনাম
◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন!

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৫:১৪ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার সরকারের বিলম্ব করার কৌশল!

মে. জে. (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীর প্রতীক : বাংলাদেশে আসা রোহিঙ্গাদেরকে আগামি মঙ্গলবার থেকে মিয়ানমার ফেরত নেওয়া শুরু করবে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি অনুযায়ী রোহিঙ্গা প্রতিদিন ৩০০ করে সপ্তাহে দেড় হাজার রোহিঙ্গাকে ফেরত নিবে মিয়ানমার। রোহিঙ্গা ফেরত নেয়ার প্রক্রিয়াটি শুরু হলে ৩ দিন বা ৫ দিন গেলে বোঝা যাবে যে এটি বাস্তব সম্মত কি-না। আপাত দৃষ্টিতে এটি অবাস্তব পরিকল্পনা ৩০০ করে রোহিঙ্গা ফেরত নেওয়া। এই প্রক্রিয়ায় ১ যুগ চলে যাবে আমাদের দেশে আসা রোহিঙ্গা ফেরত নিতে। মিয়ানমার সরকার দিনে ৩০০ করে ে রোহিঙ্গা ফেরত নিবে বলেছেন।

কিন্তু এর মধ্যে আবার ২০০ জন করে রোহিঙ্গা আমাদের দেশে জন্ম গ্রহণ করবে। তাহলে এ প্রক্রিয়াটি এমন একটি প্রক্রিয়া, এটি যেন সম্পুর্ণভাবে কার্যকর না হয়, এ থেকে বোঝা যায়। মিয়ানমার সরকার বিলম্ব করার কৌশল বের করেছেন। আমরা আশা করব, আমাদের সরকার এবং মিয়ানমারের সরকার এই পরিকল্পনাকে পুণরায় মূল্যায়ন করবেন। মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, রোহিঙ্গা ক্যাম্পের প্রতিনিধিগণ পরামর্শ সভা করেছেন বা যোগাযোগের প্রক্রিয়া করেছেন এবং তারা কতগুলো শর্ত আরোপ করেছেন, তারা পরিপুর্ণ না হলে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য পরিপূর্ণ ভাবে কাজ করবে না।

তার মধ্যে উল্লেখযোগ্য যে, যারা যে যে গ্রাম থেকে এসেছিল তাদের সেই গ্রামে ফেরত দিতে হবে এবং তাদের সম্পদ সহ ফেরত দিতে হবে। তারা গ্রামে ফেরত যাওয়ার পর যদি তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, তাহলে সেটিতে মিয়ানমার সরকারের দায়িত্ব গ্রহণ করতে হবে। আমি মনে করি, আমাদের দেশে আসা রোহিঙ্গাদেরকে যেন জোর করে ফেরত পাঠানো না হয় এবং আন্তর্জাতিক মহলে চাপ দিয়ে তাদের নাগরিত্ব দিয়ে ফেরত ফেরত পাঠানো হয়।

পরিচিতি: নিরাপত্তা বিশ্লেসক ও চেয়ারম্যান, বাংলাদেশ কল্যাণ পার্টি
মতামত গ্রহণ: রাশিদুল ইসলাম মাহিন
সম্পাদনা: মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ