শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৫:০১ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে আইন আছে প্রয়োগ নেই : ড. এম এনামুল হক

খন্দকার আলমগীর হোসাইন : আমাদের দেশে যে উচ্চশব্দে যন্ত্র বাজানো নিয়ন্ত্রেনের আইন আছে এবং এর দেখবাল করার জন্য কতৃপক্ষও আছে। কিন্তু এই আইনের কোনো প্রয়োগ নেই এবং কতৃপক্ষের কোনো গরজও নেই। শুধু এটাই না, দেশে আইনের কোনো অভাব নাই, ভাল ভাল আইনও আছে। কিন্তু এই আইনের কোনো প্রয়োগ নেই। উচ্চশব্দে যন্ত্র বাজানোর প্রতিবাদে প্রতিবেশীকে হত্যা নিয়ে আলাপকালে সাবেক আইজিপি ড. এম এনামুল হক আমাদের অর্থনীতিকে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটা কথা আছে, আইনের চোখে সবাই সমান। কিন্তু আইনের প্রয়োগ সবার ক্ষেত্রে দৃশ্যমান ভাবে হয়েছে কিনা তা আমরা দেখি না। দেশে আইন আছে, বিচার হচ্ছে কিন্তু একইভাবে হচ্ছে না। আজ যে অপরাধটা হয়েছে তা আর হতো না যদি পূর্বের অপরাধ গুলোর দ্রুত বিচার হতো। এ ব্যাপারে আমার মতামত হলে, শাস্তি দেন কিন্তু তা ৭ বছর পর যেন সাধারণ কেস হয়ে না আসে, ১৭ বছর পর বিচার না হয়। যথাসময়ে বিচার হউক, অপরাধীকে উপযুক্ত শাস্তি দেন, আইনের দৃষ্টিতে সবাইকে একইভাবে দেখতে হবে।

সম্পাদনা : মারুফ হাসান নাসিম

  • সর্বশেষ
  • জনপ্রিয়