শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ১২:১২ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি জামায়াতকে রক্ষায় আন্দোলন করবে: ইনু

আব্দুম মুনিব, কুষ্টিয়া : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ফখরুল সাহেবের থলের বিড়াল বেরিয়ে পড়েছে, তাদের লক্ষ খুবই পরিস্কার। গণতন্ত্র উদ্ধারের কথাটি তাদের শুধুই মুখের কথা। আসল কথাটা হলো গণতন্ত্র উদ্ধারের নামে তারা বেগম খালেদা জিয়াকে নিয়ে রাজাকার, জঙ্গী, যুদ্ধাপরাধী এবং জামায়াতকে রক্ষা ও উদ্ধারের আন্দোলন করবেন। রোববার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, গণতন্ত্র উদ্ধার নয়, রাজাকার উদ্ধার আন্দোলন করবেন বিএনপি নেতাকর্মীরা। তারা কোনঠাশা হয়ে পড়া রাজাকার জঙ্গী ও জামায়াতকে উদ্ধার করে আবারও রাজনীতিতে পুর্নবাসনের আন্দোলন করবেন। পাশাপাশি মা বেটার মামলা বন্ধ করারও আন্দোলনও করবেন তারা। তবে এসব বাংলাদেশে আর কোনদিনই সফল হবে না। আর গণতন্ত্র উদ্ধারের নামে বেগম খালেদা জিয়াকে মামলা থেকে বাচাঁনোর আন্দোলনও সফল হবে না।

মন্ত্রী আরো বলেন, ২০১৪ সালে নির্বাচন বানচাল করে বিএনপি একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। বিএনপি গত নয় বছরেও নির্বাচনকালীন সময়ের একটা স্থায়ী সাংবিধানিক সমাধানের প্রস্তাব দিতে পারেনি। আসলে এই প্রস্তাবের আড়ালে তারা নির্বাচন, গণতন্ত্র, সহায়ক সরকার ও সংলাপের মুখোশ পড়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। অতীতেও তারা এই কাজ করেছে।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশাসহ প্রশাসনের কর্মকর্তারা এবং জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়