শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৭:৫১ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে এগিয়ে মেলানিয়া!

সান্দ্রা নন্দিনী: বার্তা সংস্থা সিএনএন’র এক জরিপে দেখা গেছে, মেলানিয়া ট্রাম্প যে শুধু মার্কিনিদের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি জনপ্রিয় তা-ই নয়, তিনি একবছরে দেশটির জনগণের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
জরিপে অংশ নেওয়া শতকরা ৪৪ ভাগ মানুষ বলেছেন, মেলানিয়া তাদের পছন্দের। অন্যদিকে, ৩৫ ভাগ মানুষ মনে করেন, মেনালিয়ার মধ্যে মুগ্ধ হওয়ার মত কিছুই নেই। মজার বিষয় হল, একই জরিপে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পছন্দের তালিকায় ৪১ ভাগ মানুষ রাখলেও, ৫৭ ভাগ মানুষেরই অপছন্দের খাতায় লেখা রয়েছে তার নাম।
নতুন এ জরিপটিতে আরও দেখা যায়, মেলানিয়া হলেন ট্রাম্প পরিবারের ৪জন সদস্যদের একজন, যার দিকে অপছন্দের চেয়ে পছন্দের মানুষের পাল্লা ভারী। জরিপে মেলানিয়ার পরেই আছে ট্রাম্পকন্যা ইভানকার অবস্থান। ৪১ ভাগ মানুষের পছন্দ আবার ৪১ ভাগ মানুষের অপছন্দের তালিকাতেও আছেন তিনি।
উল্লেখ্য, গতবছরের ফেব্রুয়ারি মাসে করা আরেকটি জরিপে মেলানিয়াকে পছন্দ ও অপছন্দের তালিকায় রেখেছিলেন যথাক্রমে ২৪ ও ৩১ ভাগ মানুষ। অর্থাৎ, এই শেষ কয়েকমাসে মেলানিয়ার জনপ্রিয়তা প্রায় দ্বিগুণ হয়েছে। সিএনএন

  • সর্বশেষ