শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০১:৫৬ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজারহাটে ছোট ভাইয়ের কাঁচির আঘাতে বড় ভাই খুন

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে জমি বিরোধ মেটাতে ডাকা সালিশে প্রকাশ্যে ছোট ভাই আব্দুর রবের (৩৮) কাঁচির আঘাতে বড়ভাই আব্দুর রাজ্জাক (৪৮) খুন হয়েছেন।

গতকাল কাঁচির আঘাতে গুরুতর জখম হওয়ার পর রাজ্জাককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তারা রাজারহাটের পূর্ব দেবোত্তর গ্রামের মৃত আব্দুল গফুর মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা জমি নিয়ে বিরোধ মেটাতে শুক্রবার বাদ জুমা নিজ বাড়িতেই স্থানীয় ব্যক্তিদের নিয়ে সালিশে বসেন দুই ভাই। সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে রব তার হাতে থাকা চুল কাটার কাঁচি দিয়ে রাজ্জাকের চোখে আঘাত করেন। এ সময় উত্তেজিত রাজ্জাকের সন্তানদের কিল-ঘুষিতে রবও আহত হন।শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজ্জাকের মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, নিহতের স্বজনরা মরদেহ নিতে রংপুর গেছেন। অভিযুক্ত রবকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়