শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০৭:০৩ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন মো. শহীদুল ইসলাম (৫৬) ও মোবারক হোসেন মোহর (৬৫)।

শনিবার সকালে ও শুক্রবার রাতে তাদের মৃত্যু হয়।

টঙ্গী সরকারি হাসপাতালের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য পরিদর্শক চিত্ত রঞ্জন দাস জানান, শনিবার সকালে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মুসল্লি শহীদুল ইসলামের মৃত্যু হয়। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা।

এছাড়া শুক্রবার রাতে আরেক মুসল্লি মোবারক হোসেন মারা যান। তার বাড়ি জামালপুরের ইসলামপুরে।

ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান, ইজতেমায় আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়