শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০২:১৮ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে গুলিবিদ্ধ হয়ে দুই পোলিও কর্মীর মৃত্যু

মাহাদী আহমেদ : পাকিস্তানের দক্ষিণপশ্চীমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান এর রাজধানী কোয়েটা’তে বৃহস্পতিবার এক অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দুই নারী পোলিও টিকাদানকারী কর্মীর মৃত্যু হয়েছে।

কোয়েটা শহরের পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা নাসিব উল্লাহ্ জানান, কোয়েটা শহরের নিকটে জাতীয় পোলিও কর্মসূচী’তে অংশ নেওয়া একটি দলের সদস্যরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটর সাইকেল তাদের সামনে এসে দাড়াঁয় এবং সেই মোটর সাইকেলটির আরোহী দলটিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

গুলি ছোড়াঁর পর পরই মোটর সাইকেল আরোহীটি সেখান থেকে পালিয়ে যায়। আক্রমনকারীকে তাৎক্ষণিক ভাবে সনাক্ত করা সম্ভব হয়নি, তবে তাকে সনাক্ত ও আটক করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

তিন দিন ব্যাপি পোলিও কর্মসূচীটির শেষ দিনে এ ঘটনাটি ঘটেছে। কোনও ব্যাক্তি বা কোনও জঙ্গি সংগঠণ এখনও এ আক্রমনের দায় স্বীকার করেনি। ভয়েস অব আমেরিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়