শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ১২:৪৮ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা লজ্জা পাচ্ছি, তারা কি পাচ্ছেন একটুও?

আসিফ নজরুল: ভারতের হা্ই কমিশনারের সাথে এককাতারে দাঁড়িয়ে আমাদের দেশের স্পীকার, সিনিয়র কয়েকজন মন্ত্রী এবং সাবেক একজন রাষ্ট্রপতি। সামনে ভারিক্কি ভঙ্গিতে চেয়ারে বসে আছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি। এ ছবি দেখে অনেকে অনেক প্রতিক্রিয়া জানিয়েছেন। আমারো কিছু প্রতিক্রিয়া হলো যা না লিখে পারলাম না।

ক. ছবিটি দেখে আমি দু:খ পেলেও অবাক হইনি। প্রণববাবু ভারতের রাষ্ট্রপতি থাকা অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে খবরদারিত্ব করতেন। হয়তো এখনো করেন। ছবির শরীরি ভাষা তাই বলে।

খ. দু:খটা আমাদের নেতাদের নিয়ে। যুদ্ধ করে স্বাধীন হয়েছে আমার দেশ। এ দেশের বহু নেতার মধ্যে তারপরও আত্নমর্যাদাবোধের এতো অভাব কেন?

গ. অন্যদের প্রসঙ্গ না হয় বাদ দিলাম। এরশাদ সাহেব তো প্রণব বাবুর চেয়ে বয়েসে বড়, প্রণব যখন সাধারন একজন মন্ত্রী, এরশাদ ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। বসে থাকা প্রণবের পেছনে অন্যদের সাথে তিনি কিভাবে দাড়িয়ে গেলেন?

আমরা লজ্জা পাচ্ছি। তারা কি পাচ্ছেন একটুও?

লেখাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এর ফেসবুক থেকে নেয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়