শিরোনাম
◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী  ◈ ৩ সংকটে চ্যালেঞ্জের মুখোমুখি তারেক রহমান ◈ ভারতীয় নারী‌দের বিয়ে করেছেন যে সব বিদেশি ক্রিকেটাররা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৬:২৬ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের টিকিটে বাংলাদেশ বানানই ভুল

সজিব খান: বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার অংশগ্রহণে চলছে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ ২০১৮।

সিরিজের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এ জন্য খেলা দেখতে টিকিট সংগ্রহ করেছেন অনেকেই। তবে টিকিটে বড় ধরনের এক ভুল চোঁখে পড়েছে অনেকেরই। টিকিট সংগ্রহ করার পর তাতে দেখা যায় বাংলাদেশ বনাম শ্রীলংকা এর জায়গায় বাংলাদেশ বানানই ভুল রয়েছে।

টিকিটে ইংরেজিতে বড় অক্ষরে BANGLADESH (বাংলাদেশ) এর বদলে লিখা রয়েছে BNANGLADESH(বিনাংলাদেশ) । ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের টিকিটে এত বড় ধরনের ভুল দেখে এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষুব্ধ হয়েছেনে অনেকেই।

অনেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তীব্র সমালোচনা করছেন। বলছেন নিজের দেশেরই বানান ভুল এটা মেনে নেওয়া যায়না। যারা টিকেট ছাপা বা এর সাথে যুক্ত ছিলেন তারা দায়িত্বজ্ঞানহীন। তাদের সচেতনতার সাথে বানান চেক করে টিকিট ছাপানো উচিৎ ছিলো। কেউ কেউ বলছে , এটা অনাকাঙ্খিত ভুল তবে, মেনে নেওয়ার মতো নয়।

সাজিদ নামে এক ফেসবুক ব্যবহারকারী টিকিটের ছবি আপলোড দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশ বানানই ভুল। এটা কিছু হলো? এ ধরনের ভুল আমরা কখনো আশা করি না।’

মাহফুজ উদ্দিন খান নামে অপর একজন লিখেছেন, ‘একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে এই ধরণের ভুল একদম গ্রহণযোগ্য নয়। নিজের দেশের নামের বানান ভুল করে চরম অবহেলার নজির রাখলো বিসিবি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়