শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ১২:৫১ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালুকায় তুলা তৈরির কারখানায় আগুন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ): জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডষ্টোর বাজারে সিরাজ মার্কেটে একটি তুলা তৈরির কারখানায় আগুন লেগে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান জানান, মেশিনের ঘর্ষণের কারণে বেল্ট ছিড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার দুই শ্রমিক সামান্য আঘাত প্রাপ্ত হয়েছে।

কারখানার মালিক শাহীন ও ছাইফুল জানান, আগুনে প্রায় ১৮/২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কারখানাটি অনুমোদন ছাড়া চলার কারণে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে। কিছুদিন পূর্বে এক শ্রমিকের আঙ্গুল কাটা যায়। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়