শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৪২ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংগীতশিল্পী শাম্মী আখতারের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রীর শোক

ইমতিয়াজ মেহেদী হাসান : খ্যাতিমান সংগীতশিল্পী শাম্মী আখতার (৬২) আর নেই। মঙ্গলবার আনুমানিক বিকাল ৪ টার দিকে রাজধানীর চামেলীবাগের বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলেন।

তাঁর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এক শোক বার্তায় আসাদুজ্জামান নূর বলেন, শাম্মী আখতারের মত দেশবরেণ্য একজন সংগীতশিল্পীর মৃত্যু বাংলাদেশের সংগীতাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এ সংগীতশিল্পীকে বাংলার মানুষ বিশেষ করে শিল্পী ও সংস্কৃতিকর্মীবৃন্দ দীর্ঘদিন মনে রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়