শিরোনাম
◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ১০:১৭ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীর বৃহত্তম পানির মজুদ উদ্বোধন করলো আরব আমিরাত

সান্দ্রা নন্দিনী : মরুভূমির নীচে পৃথিবীর বৃহত্তম পানির মজুদ উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার আবুধাবিতে আন্তর্জাতিক পানি সম্মেলন-২০১৮’তে সেখানকার ওয়াটার এন্ড ইলেক্ট্রিসিটি কর্তৃপক্ষ এই পানি মজুদ কার্যক্রম উদ্বোধন করে।
আবুধাবির উপকূলীয় অঞ্চলে অবস্থিত সুপেয় পানির প্ল্যান্ট থেকে ১৬০ কি.মি. দূরে লিয়া মরুভূমির নীচে কৃত্রিম এই জলাধারটির অবস্থান। এতে ২৬ বিলিয়ন পানি ধারণক্ষমতা রয়েছে এবং এটি পুরোপুরি úূর্ণ হতে ২৬ মাস সময় লাগে। দেশটির বাসিন্দাদের যেকোন রকম জরুরি প্রয়োজনে এই মজুদখানা থেকে তাৎক্ষণিকভাবে প্রতিদিন ১শ’ মিলিয়ন লিটার পর্যন্ত পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে। এছাড়া, এর মাধ্যমে দেশটির প্রতিদিনকার ৬ বিলিয়ন পানির চাহিদা পূরণের ক্ষমতা রয়েছে। প্রচুর পরিমাণ গলফ মাঠ, অভ্যন্তরীণ হাঙ্গর পুল ও অগণিত প্রমদোদ্যানই দেশটিতে পানির এই বিপুল চাহিদার কারণ।
প্রায় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের এই মজুদ প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয় ২০০২ সালে। মরুভূমির নীচ দিয়ে পরিবাহিত ১ মিটার পরিধির সুদীর্ঘ পাইপ লাইনটি কমপক্ষে ৫০ বছর পর্যন্ত স্থায়ী থাকবে। ভবিষ্যতে এই প্রকল্পটির প্রযুক্তি কেবল ‘আঞ্চলিক অংশীদার’দের জানানো হবে বলে জানিয়েছে আরব আমিরাত। নিউজ রিপাবলিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়