শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৭:২৪ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমার ব্যক্তিগত জীবনে নাক গলানোর অধিকার কারও নেই’

রবিন আকরাম: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাম কাপুর। খুব বেশি ছবি না করলেও জনপ্রিয়তার দিক থেকে পিছিয়ে নেই এই অভীনেত্রী। এদিকে আনন্দ আহুজার সঙ্গে সোনাম কাপুরের বিয়ে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কলকাতায় এক জুয়েলারি শপে তাকে কেনাকাটা করতে দেখার পর এই বিষয়ে যেন আরও নিশ্চিত হয়েছে মিডিয়া।

এ ব্যাপারে সোনম বলেন, অভিনেত্রীদের ব্যাক্তিগত জীবন নেয়েই কেন এত প্রশ্ন করা হবে। রণবীর সিং বা রণবীর কাপুরকে তো কেউ বিয়ে নিয়ে প্রশ্ন করেন না।

এই অভিনেত্রী আরো বলেন, পাবলিক ফিগার হলেও আমার একটা ব্যক্তিগত জীবন আছে। আমার ব্যক্তিগত জীবনে নাক গলানোর অধিকার কারও নেই। জীবনের এই দিকটা সম্পূর্ণ আমার। নিজেকে নিয়ে কথা বলতে আমার কোনও আপত্তি নেই। কিন্তু, এক্ষেত্রে আমার সঙ্গে আরও একজন জড়িয়ে আছে। আর তাঁর সম্মানের খেয়াল আমাকে রাখতে হবে। সূত্র: জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়