শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৬:৩০ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউমার্কেট এলাকায় গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট  : রাজধানীর নিউমার্কেট এলাকায় সব ধরনের গাড়ি পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মার্কেটের ভেতর পার্কিং বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুলও জারি করেছেন আদালত।

এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ডেপুটি কমিশনার রমনা, নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং মার্কেট কমিটির সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। তাঁকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শুভজিৎ ব্যানার্জি ও অর্পণ চক্রবর্তী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, দেশের সবচেয়ে পুরাতন এবং প্রসিদ্ধ মার্কেট রাজধানীর নিউমার্কেট। যা ১৯৫৪ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল।

ইদানীং দেখা যাচ্ছে মার্কেটের পার্কিংয়ের খুবই খারাপ অবস্থা। গাড়ি পার্কিং করার জন্য ক্রেতারা ঠিকমতো কেনাকাটা এবং চলাচল করতে পারেন না। এখন কোনো গাড়ি মার্কেটে প্রবেশ এবং পার্কিং হবে না।

এর আগে নিউমার্কেটের ভেতর থেকে অবৈধ পার্কিংয়ের কয়েকটি ছবি সংযুক্ত করে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেন মানবাধিকার সংগঠন ‘সমাজের প্রতি যুব উদ্যোগ’ সভাপতি ও আইনজীবী ইমতিয়াজ আহমেদ। রিটে এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহীসহ মোট ছয়জনকে বিবাদী করা হয়। নিউজ24

  • সর্বশেষ
  • জনপ্রিয়