শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০২:২৫ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনগরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্বপন কুমার দেব, মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ইট তৈরির ফর্মাতে কারচুপি, নির্ধারিত পরিমাপের ইট বিক্রি না করা সহ বিভিন্ন অপরাধে ২টি ব্রিক ফিল্ডকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছেন।

এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও লাইসেন্স না থাকায় দুটি ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রাজনগর থানার পুলিশ এতে সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত উপজেলার টেংরা বাজারে অভিযান চালিয়ে জি এন ফার্মেসীকে ও মেসার্স রঞ্জন স্টোরকে জরিমানা করেন। পরে উপজেলার নন্দিউড়া এলাকার আর এফ বি্রুকস ফিল্ডকে ৩০ হাজার টাকা ও কর্ণিগ্রামের মেসার্স এস কে ব্রিকস ফিল্ডকে ৩০ হাজার টাকা জরিমানা করে।

এসময় রাজনগর উপজেলার স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, উপজেলা প্রাণি সম্পদ বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়