শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০১:৩৬ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চারপাশের লোকদের চোখে ট্রাম্প ভন্ড, মূর্খ ও বোকা : মাইকেল ওলফ

মরিয়ম চম্পা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চারপাশের লোকদের চোখে তিনি ভন্ড, মূর্খ ও বোকা বলে নতুন এক সাক্ষাতকারে দাবি করেছেন ফায়ার এন্ড ফিউরি বইয়ের লেখক মাইকেল ওলফ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বইটিকে ফেইক বুক বললেও ওলফের বইয়ের এক অংশে বলা হয়, হোয়াইট হাউজের কমান্ডার ইন চিফ নিজেও ট্রাম্পকে গন্ডমূর্খ ও বোকা বলে অভিহিত করেছেন। কাজেই আমি কোন ভুল তথ্য উপস্থাপন করিনি।

সাংবাদিক ও লেখক ওলফ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দীর্ঘ তিন ঘণ্টা আলোচনাকালে আমি অনেকটা দ্বিধার মধ্যে ছিলাম আসলে ট্রাম্প কতোটা মানসিকভাবে সুস্থ। আলোচনার পুরোটা সময় জুড়েই ট্রাম্পকে অস্থির দেখা গেছে। কখনোবা মাথা দোলাচ্ছেন, কখনও বিকট হাঁসছেন।

মাইকেল ওলফ দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাতকারের ঠিক পরপরই ট্রাম্প এক টুইট বার্তায় লিখেন, ওলফ হচ্ছে মানসিক বিকারগ্রস্থ। একইসাথে বিশ্ব গণমাধ্যমগুলোও মাইকেল ওলফের মিথ্যা ও ভুলে ভরা বইয়ের প্রচারণা চালিয়ে নিজেদের পাগল প্রমাণ করছে।

ট্রাম্প আরও বলেন, তবে ওলফ হয়তো জানেনা যে তার এই ভুল বইটি আন্তর্জাতিক পলিটিকাল ইভেন্টকে কতটা ক্ষতিগ্রস্ত করবে। এদিকে, ওলফ পাল্টা বক্তব্যে বলেন, আমি ট্রাম্প সম্পর্কিত যে গূঢ় রহস্য উন্মোচন করেছি তা হয়তো অনেকেই পারতেন না। ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়