শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ১১:১৫ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুমকির মুখে দুবাইয়ের অব প্ল্যান্ট প্রপার্টি

মুফতি আবদুল্লাহ তামিম: মূল্যের হার কমে যাওয়ায় দুবাইয়ের অব-প্ল্যান প্রপার্টি হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।

দুবাইয়ের প্রপার্টি অ্যাডভাইজরি ফার্ম জেএলএলের গবেষক ক্রেইগ প্লাম বলেন, ‘আবাসিক রিয়েল এস্টেট বাজারে সুদের হার হ্রাসের পরিমাণ নেতিবাচক ও খুবই হতাশাজনক। ডেভেলাপারদের দেওয়া সুদমুক্ত অর্থের বিনিময়ে নগদ অর্থের ক্রেতা বেশি সংখ্যক হওয়ার কারণে দুবাইয়ের বাজার এতদিন তুলনামূলক কম হুমকির মুখে ছিলো। কিন্তু এখন অন্য দিকে মোড় নিয়েছে অব প্ল্যান প্রপার্টি।’

ফিলিপার অ্যাডভাইজারির পরিচালক জেসি ডাউস ও সংযুক্ত আরব আমিরাতের একটি রিয়েল এস্টেট এর কনসালট্যান্ট বলেন, এই প্রপার্টি প্ল্যান্টে প্রায়ই দুই বছর বা তার বেশি সময়ের মধ্যে বিক্রিত মূল্যের ৪০ শতাংশ এবং ৬০ শতাংশের ভিত্তিতে পরিশোধ করার অফারও অন্তর্ভুক্ত ছিলো। বন্ধকী পর্যায়ে ক্রয়-বিক্রয় চালু হওয়ার পর থেকে এই ধরনের লেনদেন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তবে বর্তমান বাজার দর হিসেবে দুবাইয়ের অব-প্ল্যান প্রপার্টি হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। আরব নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়