শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৯ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইল্যান্ডে সাড়ে চার লাখ ডলার সমমূল্যের হাতির দাঁত আটক

তানভীর রিজভী: থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে সাড়ে চার লাখ ডলার সমমূল্যের হাতির দাঁত আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ । শুক্রবার স্থানীয় এক সংবাদমাধ্যমে জানানো হয়,  প্রায় ১৪৮ কিলোগ্রাম  দুর্বলভ হাতির দাঁত আটক করেছে বিমানবন্দরে কর্মরত পুলিশ। বর্তমানে এই বিপুল পরিমাণ হাতির দাঁতের মূল্য প্রায় সাড়ে চার লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় পৌনে চার কোটি টাকা। খবর ফক্স নিউজ।

ব্যাংকক বিমানবন্দর পুলিশ ফক্স নিউজকে জানায়, শুক্রবার একটি কার্গো বিমানে তল্লাশি চালিয়ে তারা হাতির দাঁত উদ্ধার করে। দাঁতগুলো নাইজেরিয়া থেকে আনা হয়েছে। । এগুলো চীনের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিলো।

চীনে অবশ্য এই হাতির দাঁতের বেশ ভালো চাহিদা আছে।

বিমানবন্দর শুল্ক বিভাগ তাদের এক বিবৃতিতে জানায়, 'আটককৃত দাঁতগুলো তাদের হেফাজতে আছে। পুলিশ এই চোরাচালানের পিছনে কারা যুক্ত আছেন তা খতিয়ে দেখছে।'

একসময় হাতির দাঁত চোরাচালানের স্বর্গ ছিল থাইল্যান্ড। কিন্তু ২০১৪ এবং ২০১৫ সালে দেশটি এই চোরাচালানের বিরুদ্ধে কিছু কঠোর আইন প্রণয়ন করে। যার ফলে গত কয়েক বছরে আফ্রিকা হয়ে আসা হাতির দাঁত চোরাচালান কর্মকান্ড অনেকটাই হ্রাস পেয়েছে।

সূত্র: ফক্স নিউজ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়