শিরোনাম
◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে আগ্রহী চীন-যুক্তরাষ্ট্র ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ১২:১৪ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেভিয়ার উপর ক্ষেপেছেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক: কোচ বদলের বিষয়টি ভালো না লাগায় সাবেক কাব সেভিয়ার উপর ক্ষেপেছেন দিয়েগো ম্যারাডোনা। সেভিয়া এখন ফুটবল সংশ্লিষ্টদের দিয়ে নয়, ব্যবসায়ীদের দিয়ে চলছে; এমন ঝাঁঝালো মন্তব্য করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ ফুটবলার।

গত বছরের ডিসেম্বরে এদোয়ার্দো বেরিজ্জোকে কোচের পদ থেকে সরিয়ে দেয় সেভিয়া। তার বদলে দায়িত্ব দেয়া হয় এসি মিলানের ভিন্সেনো মন্টেয়াকে। বিষয়টি একদমই ভালো লাগেনি ম্যারাডোনার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সাবেক কাবকে রীতিমত ধুয়ে দিয়েছেন আর্জেন্টিনার এই কিংবদন্তী ফুটবলার।

এসি মিলানে সর্বশেষ কোচিং ক্যারিয়ারটা খুব একটা সুখকর ছিল না মন্টেয়ার। তবে তার সর্বশেষ পারফরম্যান্স নয়, সার্বিক যোগ্যতার দিকে নজর দিয়েছে সেভিয়া। ম্যারাডোনা অবশ্য পুরো বিষয়টিকেই পাগলামি মনে করছেন।

আর্জেন্টিনার সাবেক অধিনায়ক মন্টেয়াকে আক্রমণ করে বলেছেন, ‘বেরিজ্জোর জায়গা নেয়াটা মন্টেয়ার পাগলমি। সে তো এসি মিলানে খুবই খারাপ করেছে। এই জায়গায় আসার মতো হাজারো কোচ ছিল। কর্তাদের উচিত ছিল বেরিজ্জোকে রাখা, না হয় ভালো একটা বিকল্প বের করা। এটাতে (মানসিকতা) আসলে পরিবর্তন আনা উচিত।’ গোলডটকম

  • সর্বশেষ