শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ১১:৫৮ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার দেশে এসে মুখ খুলবেন অনন্য মামুন

নিজস্ব প্রতিবেদক : অবশেষে মুক্ত হলেন মানব পাচারের অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার হওয়ার বাংলাদেশি চিত্র পরিচালক অনন্য মামুন। আগামীকাল ১৩ জানুয়ারি দেশে আসছেন তিনি। অনন্য মামুন নিজেই এ তথ্য দিয়েছেন আমাদের সময় ডট কমকে। মামুন জানান, একটা খেলা হয়েছে আমাকে নিয়ে। সেই খেলার ফাঁদে পড়ে সবকিছু ঘটেছে। দেশে এসে সবকিছু খুলে বলবো।’

মামুনের ভাষ্য মতে, মালয়েশিয়া পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। কোনো অন্যায়ের কারণে কিন্তু আমাকে গ্রেফতার করা হয়নি। তদন্ত শেষে আমার বিরুদ্ধে তারা কোনও অপরাধ খুঁজে পায়নি। তাই আমার নামে তারা কোনো মামলাও করেননি। এ কথা উল্লেখ করে বাংলাদেশ দূতাবাসে একটি চিঠিও দিয়েছেন তারা।’

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর কুয়ালালামপুরের এলপি নামের একটি ভবন থেকে মালয়েশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক কঠোর আইনে অনন্য মামুনসহ ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৩০ ডিসেম্বর অনন্য মামুনকে আজীবনের জন্য নিষিদ্ধ করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়