শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৩ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্পকলায় আজ ‘অলিখিত উপাখ্যান’

নিজস্ব প্রতিবেদক : বাতিঘর প্রযোজিত মঞ্চনাটক ‘অলিখিত উপাখ্যান’-এর চতুর্থ প্রদর্শনী অনুষ্ঠিত হবে আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে সন্ধ্যা ৭টায় এটি মঞ্চস্থ হবে।

জনপ্রিয় ঔপন্যাসিক রিজিয়া রহমানের লেখা উপন্যাসকে মঞ্চরুপ ও নির্দেশনা দিয়েছেন বাতিঘরের দলীয় প্রধান মুক্তনীল। নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর প্রথম এই নাটকে কত্থকের ভূমিকায় কণ্ঠ দিয়েছেন। কথাসাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ডায়েরির পাতায় লেখা ব্রিটিশবিরোধী বিপ্লবী রহিমুল্লার বীরত্বগাথার কথা এখানে উঠে এসেছে। উল্লেখিত তথ্যের ভিত্তিতে রিজিয়া রহমান লিখেছিলেন ‘অলিখিত উপাখ্যান’ নামের উপন্যাস। আর উপন্যাসটিকে আশ্রয় করে ঢাকার মঞ্চে যুক্ত হলো এই নতুন নাটকটি।

‘অলিখিত উপাখ্যানে’ উঠে এসেছে ব্রিটিশবিরোধী আন্দোলনের অজানা এক দৃশ্যপট। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খালিদ হাসান রুমি, সায়মা করিম, স্মরণ বিশ্বাস, মনিরুজ্জামান ফিরোজ, সাফিন আহম্মেদ অশ্রু, সাদ্দাম রহমান, পান্থ আফজাল, সাবরিনা শারমিন, ফয়সাল, সাদিয়া ইউসুফ বৃতা, তাজিম আহমেদ শাওন, সঞ্জয় গোস্বামী, রুম্মান শারু, সঞ্জয় হালদার, শিশির সরকার, রাজু, অয়োমি, তামিম, সাবিত প্রমুখ। মঞ্চ পরিকল্পনা, পোস্টার ও প্রচ্ছদ করেছেন এম আসলাম লিটন, আলোক পরিকল্পনায় পলাশ হেনন্ড্রি সেন, কস্টিউম ও প্রপস- তাজিম আহমেদ শাওন ও শাম্মি মৌ, কোরিওগ্রাফি-শিশির সরকার, সংগীত-সাদ্দাম রহমান ও সংগীত প্রক্ষেপণে অপূর্ব দে।

  • সর্বশেষ