শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০২:৪৭ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যালিফোর্নিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা ১৭, নিখোঁজ ১৭

মরিয়ম চম্পা: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা প্রদেশে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ১৭ জন নিহত এবং অন্তত ১৭ জন আহত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও ক্ষতিগ্রস্তদের উদ্ধারে তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা।

ভূমিধসে শতাধিক বাড়িঘর ধ্বংস এবং তিন শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সান্তা বার্বারা কাউন্টি শেরিফ বিল বাউন বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার তৎপরতা চলছে। আহতদের হাসপতালে ভর্তি করা হয়েছে।

অগ্নি বিভাগের মুখপাত্র মাইক এলিয়াসন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানান, ভূমিধসে আহত প্রায় ১৬৩ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পশ্চিম বারবারার রোমেনো ক্যানন অঞ্চলে প্রায় ৩০০ জনেরও বেশি লোক আটকা পরেছে।

তিনি আরও জানান, পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বারবারার আশেপাশের এলাকাগুলোতে কাদায় আটকে পড়া গাড়িতে আগুন লেগে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় এলাকাগুলোতে দমকলকর্মীরা দ্রুত পৌছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। বিবিসি, এবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়