শিরোনাম
◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০১:৪৫ রাত
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির সময় রেলের কোন উন্নয়ন হয়নি : রেলমন্ত্রী

তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা : রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেন, রেলের উন্নয়নে আগে ৫’শ কোটি টাকা বাজেট হতো। বিএনপির সময় রেলের কোন উন্নয়ন হয়নি। আ’লীগ ক্ষমতায় এসে নতুন ইঞ্জিন, বগি ও ষ্টেশন নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করেছে। এখন রেলের বাজেট ১৬’শ কোটিরও বেশি। এক কথায়-রেলের উন্নয়ন বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামে ৫০ শয্যা বিশিষ্ট ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসপাতালের প্রতিষ্ঠাতা এমরানুল হক কামালের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভ. ম আফতাবুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন লক্ষীপুর জেলা দায়রা জজ আবুল কাশেম, কুমিল্লা জেলা আ’লীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার।

এসময় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়