শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০২:৫৪ রাত
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিউলে কিম জং উন!

মরিয়ম চম্পা : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মতো দেখতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নতুন রকেট ম্যানের আবির্ভাব ঘটেছে। সর্বাধিক পরিচিতি পাওয়া এই মানুষটিকে সবাই ড্রাগন কিম নামে চেনেন। অনেকটা ভাবুক ও গুরুগম্ভীর চেহারা নিয়ে হাঁটেন তিনি। রাজকীয় ভঙ্গিতে মানুষকে দেখে হাত নাড়েন। অনেকেই আচমকা ভেবে উঠেন সিউলে আবার কিম জং কেন। রাস্তায় পথ চলতি মানুষেরা হঠাৎ থমকে দাঁড়িয়ে যান। জ্বালাময়ী রাজনৈতিক বক্তব্য বা কর্মকান্ড বাদ দিয়ে রাস্তায় একা ঘুরে বেরানো কিম উনকে দেখে লোকে যেমন অবাক হয় তেমনি মজাও পেয়ে থাকেন।
বিবিসিকে সিউলের এক পথচারি বলেন, আমরাতো প্রথম প্রথম অবাক হয়েছি। তবে স্মার্টফোন বের করে আবার ছবি তোলেন কেউ। কেউবা ভিডিও করেন। ব্যপারটি ড্রাগন কিম রীতিমত উপভোগ করেন। তিনি যখন যুক্তরাষ্ট্রে সফরে গিয়েছিলেন, অনেকেই ভেবেছিল তিনি সত্যিকারের কিম জং উন।
নকল কিম বিবিসিকে বলেন, উত্তর কোরিয়ার নেতা ভেবে যুক্তরাষ্ট্রের অনেকে আমাকে গালি দিতে ছাড়েনি। কেউ তেড়ে এসে ঘুষি মারতে চেয়েছিল আমার মুখে। আমি প্রথম প্রথম ভরকে গেলেও পরে ভাবলাম এখন থেকে সবাইকে আমিই বরং ভরকে দেব। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়