শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৪:১৩ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি বেড়েই চলছে

রাজেকুজ্জামান রতন : আমরা এতদিন প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলতে আর্থিক দুর্নীতি দেখেছি। যেমন আমাদের দেশের টাকা অথবা ব্যাংকের টাকা বিদেশে পাচার করেছে। বর্তমানে আর্থিক দুর্নীতি আমাদের অর্থনীতিকে ধ্বংস করছে। এর পাশাপশি ঘুষ, দুর্নীতি দিন দিন বেড়েই চলেছে। আর্থিক দুর্নীতি আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, এ ছাড়াও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে যেমন ক্রমাগত প্রশ্নপত্র ফাঁস, এ প্রশ্নফাঁস হচ্ছে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। প্রাইমারি বা জীবনের শুরু থেকে যারা লেখাপড়া করতে আসল, তাদের প্রশ্নফাঁস হচ্ছে। তাদের জীবনটা তো নষ্ট হচ্ছে, এটা আমাদের জাতীয় জীবনের জন্য কত দুর্ভাগ্য জনক!

যারা ৩০ থেকে ৪০ বছর পর এদেশের জন্য চিন্তা করবে কিন্তু তাদের জীবনে আমরা বিষ ঢুকিয়ে দিচ্ছি। যেসব ছাত্র উচ্চ শিক্ষায় শিক্ষত হচ্ছে, তারা সরকারি চাকরি করার সুযোগ পাচ্ছে না। কিন্তু একজন খারাপ ছাত্র সে টাকার বিনিময়ে সরকারি চাকরি করার সুযোগ পাচ্ছে। এটা আমাদের দেশে বড় দুর্নীতি। যদি তুমি ১ বছরের পরিকল্পনা করতে চাও, তাহলে ধানের ফসল আবাদ কর- আর যদি ১০-১৫ বছরের পরিকল্পনা করতে চাও, তাহলে গাছের আবাদ কর, আর যদি ১০০ বছরের পরিকল্পনা কর তাহলে শিক্ষাটাকে উন্নত কর। আমাদের ১০০ বছরের পরিকল্পনা শিক্ষা, সেটা আজ আমাদের দুর্নীতি আর প্রশ্নফাঁসে জর্জরিত। এই দুর্নীতি আমাদের ১০০ বছরের দুর্যোগের কবলে পিছনে ফেলে দিচ্ছে। এটা আমাদের দেশের সকল মানুষের জন্য দুর্ভাগ্য।

পরিচিতি : কেন্দীয় কমিটির সদস্য, বাসদ
মতামত গ্রহণ : রাশিদুল ইসলাম মাহিন
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ