শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ১১:৫৯ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ব্যাটিং কোচিংয়ের দায়িত্বে ম্যাকেঞ্জি

নিজস্ব প্রতিবেদক: গত বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছিলেন ম্যাকেঞ্জি। সর্বশেষ বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরেও তাকে দেখা গেছে হাশিম আমলা-এবি ডি ভিলিয়ার্সদের নেটে। সব ঠিক থাকলে সেই নিল ম্যাকেঞ্জিই এবার হতে যাচ্ছেন বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ।

বিসিবি সূত্রে জানা গেছে, আসন্ন তিন জাতি ও শ্রীলঙ্কা সিরিজের আগেই কাজে যোগ দিতে পারেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮টি টেস্ট ও ৬৪টি ওয়ানডে খেলা সাবেক এ ব্যাটার। আলাদা করে ব্যাটিং কোচ নেওয়ায় এটি এখন স্পষ্ট যে প্রধান কোচ রেখে জাতীয় দলের কোচদের যে কাঠামো, সেটি থেকে সরে আসছে বিসিবি।

বিসিবি সভাপতি নাজমুল হাসানের কথায়ও একাধিকবার পাওয়া গেছে সেই আভাস। যত দূর জানা গেছে, দক্ষিণ আফ্রিকার আরেক সাবেক ব্যাটসম্যান গ্যারি কারস্টেনকে ডিরেক্টর অব কোচিং করে নতুনভাবে সাজানো হবে বাংলাদেশ দলের কোচিং প্যানেল। সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন রিচার্ড হ্যালসল, ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এবং স্পিন কোচ সুনীল যোশি। অবশ্য শেষেরজন শ্রীলঙ্কা সিরিজের পরও দায়িত্বে থাকবেন কি না, তা নিয়ে সংশয় আছে।

ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো কোচ কারস্টেন সম্প্রতি আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্ব নিয়েছেন। তাকে সার্বক্ষণিক পাওয়া নিয়ে তাই সংশয় থেকেই যায়। বিসিবি সভাপতি নাজমুল হাসান অবশ্য কাল অন্য একটি উপায়ও দেখিয়েছেন কারস্টেনকে রাখার, ‘হয়তো তিনি বছরে ছয় মাস কাজ করবেন। ফেব্রুয়ারির পর তিনি এলে এ নিয়ে কথা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়