শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৭:০৩ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের পরিবেশ ভালো হলেও আছে শঙ্কা : বাবলা

নাফরুল হাসান : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটের পরিবেশ ভালো হলেও শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা । বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে মাহীগঞ্জের দেওয়ানতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট দিয়ে বের হওয়ার পর সাংবাদিকদের বাবলা বলেন, ‘ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো। এভাবে যদি ভোট গ্রহণ চলে তাহলে ফলাফল ভালো হবে বলে আশা করছি।’
তবে তিনি আশঙ্কাও প্রকাশ করেছেন। বাবলা অভিযোগ করেন, ‘কয়েকটি ভোটকেন্দ্রে আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’ তবে কেন্দ্রগুলোর নাম জানাতে পারেননি তিনি। ভোটের পরিবেশ সুষ্ঠু থাকবে কিনা সেব্যাপারেও শঙ্কা প্রকাশ করেছেন বাবলা।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট শুরু হয় সকাল ৮টা থেকে। নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রের ১১২২টি বুথে ভোট গ্রহণ শুরু হয়। মোট ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ ভোটার এই নির্বাচনে ভোট দেবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়