শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩৪ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাহাত খানের জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট : খ্যাতিমান কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের ৭৮তম জন্মদিন আজ ১৯ ডিসেম্বর। ১৯৪০ সালের এদিনে তিনি কিশোরগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি নিয়েই যোগ দেন শিক্ষকতা পেশায়। ময়মনসিংহ জেলার নাসিরাবাদ কলেজ, তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। ১৯৬৯ সালে তিনি দৈনিক সংবাদ থেকে সাংবাদিকতা শুরু করেন। দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ও পরে তিনি ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ ২০১৩ সালের জুলাই মাসে তার সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক বর্তমান।

রাহাত খান বাংলাদেশের একজন খ্যাতিমান কথাশিল্পী। ছোটগল্প ও উপন্যাস- উভয় শাখাতেই তার অবদান উল্লেখযোগ্য। তার গল্প উপন্যাসে যেভাবে নগর চেতনা এসেছে, এমন আর কারো কথাসাহিত্যে দেখা যায় না। ১৯৭২ সালে তার প্রথম গল্পগ্রন্থ অনিশ্চিত লোকালয় প্রকাশিত হয়। এ ছাড়া তার উপন্যাস ও গল্পগ্রন্থে’র মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অমল ধবল চাকরি, ছায়াদম্পতি, শহর, হে শূন্যতা, হে অনন্তের পাখি, মধ্য মাঠের খোলোয়াড়, এক প্রিয়দর্শিনী, মন্ত্রিসভার পতন, দুই নারী, কোলাহল ইত্যাদি।

১৯৭৩ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। এ ছাড়া হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, আবুল মনসুর আহমদ স্মৃতি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, জেনুন্নেসা-মাহবুব উল্লাহ ট্রাস্ট পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পদক, সুহৃদ সাহিত্য পুরস্কার, চেতানা সাহিত্য পুরস্কার।

সূত্র : আমাদের সময়

  • সর্বশেষ