শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৭, ০৩:৫৩ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৭, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুলার হাইব্রিড বীজের ব্যবহার পুরোপুরি শুরু হয়নি

মতিনুজ্জামান মিটু : বাংলাদেশে এখনো তুলার হাইব্রিড বীজ ব্যবহারের প্রচলন পুরোপুরি শুরু হয়নি। সচেতনভাবে এর ব্যবহার বাড়ানো গেলে দেশে তুলা আমদানির নির্ভরতা কমবে বলে তুলা উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে।

তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন, আঁশতুলার উৎপাদন বাড়াতে উন্নত মানের বীজের বিকল্প নেই। সময় ও চাহিদার পরিপ্রেক্ষিতে হাইব্রিড বীজ চাষাবাদের মাধ্যমে বর্তমান পৃথিবীর বিভিন্ন দেশ এগিয়ে চলেছে। হাইব্রিড বীজের জনপ্রিয়তাও বেশি। বাংলাদেশে তুলার হাইব্রিড বীজ উদ্ভাবন সম্ভব হয়নি। আমাদের দেশে এই বীজ ব্যবহারের পরিমাণ খুবই কম। সবেমাত্র বেসরকারি পর্যায়ে আমদানি নির্ভর কিছু হাইব্রিড বীজের আবাদ শুরু হয়েছে।

সুপ্রিম সীড এবং লাল তীর সীড লিমিটেড তুলার কিছু হাইব্রিড বীজ আমদানি করেছে। আমাদের আবহাওয়া, মাটি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিবেচনায় কৃষি মন্ত্রণালয়ের বীজ অধিদপ্তর আমদানি নির্ভর এই তুলা বীজের নিবন্ধন দিয়েছে। সুপ্রীম সীড কোম্পানি লিমিটেড হাইব্রিড তুলা রুপালী-১ এবং লাল তীর সীড লিমিটেড ডি এস ১,২ ও ৩ নামে নিবন্ধিত এই বীজ বাজারজাত করছে। যা মাঠ পর্যায়ে আবাদ হচ্ছে। এছাড়া এসিআই কোম্পানিও হাইব্রিড জাতের তুলা বীজ উৎপাদন করে চাষি পর্যায়ে বিতরণ করছে।

হাইব্রিড বীজতুলার ফলন প্রতি হেক্টর জমিতে ২.৫ মেট্রিক টন থেকে ৩.০ মেট্রিক টন। এর জীবনকাল ১৬০ থেকে ১৭০ দিন। পক্ষান্তরে স্থানীয় উচ্চফলনশীল বীজতুলার ফলন প্রতি হেক্টরে ২.০ থেকে ২.৫ মেট্রিক টন। ১৭০ থেকে ১৮০ দিনে এই বীজতুলা ঘরে তোলা যায়। তবে কেজি প্রতি হাইব্রিড বীজতুলার দাম ২৪০০ টাকা। অথচ স্থানীয় জাতের বীজতুলা মাত্র ২৫ টাকা দামে বিক্রি হয়।

  • সর্বশেষ