শিরোনাম
◈ ৫৯টি আসনে বিজয়ের ঘোষণা জামায়াতের ◈ ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ-মামুনুল হকের হাড্ডাহাড্ডি লড়াই ◈ নির্বাচন ফলাফল নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার আশ্বাস সিইসির ◈ শানাকার রেকর্ড, বিশ্বকা‌পে ওমান‌কে ১০৫ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা ◈ আম্পায়ারের সাথে তর্ক করায় জরিমানা হ‌লো আফগান তারকা নবীর ◈ ৫৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় অবস্থানে রাশেদ খান ◈ ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী ◈ পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বেসরকারিভাবে জয়ী ◈ বাংলাদেশ নারী ফুটবল দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে  ◈ ভোটের দিন দেশে অন্তত ৯ জনের মৃত্যু; খুলনায় বিএনপি নেতার মৃত্যু ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৪ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু

মোশতাক আহমেদ শাওন, নারায়নগঞ্জ: [২] নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় জিসান নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত জিসান সদাসদী বহুমুখী উচ্চ বিদযালয়ের ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থী  ও গোপালদী পৌরসভা ৪ নং ওয়ার্ড কমিশনার উলুকান্দি গ্রামের ফজলুল হক এর ছেলে।

[৩] সদাসদী বহুমুখী উচ্চ বিদযালয়ের বিদায় অনুষ্ঠান শেষে মটর সাইকেল যোগে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হলে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। অপর আরোহী বন্ধু সুস্ময় গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন আছে।

[৪] সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে গোপালদি রামচন্দ্রী সড়কের বাইরাদি এলাকায় এ ঘটনাটি ঘটে।

[৫] এ ঘটনায় নিহত জিসানের পরিবার ও গোপালদী পৌরসভাস্থ উলু কান্দি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়