শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০১:২৭ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৩, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাখালীতে ফিলিং স্টেশনের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪

মোস্তাফিজুর রহমান: [২] মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় ৮ জন দগ্ধের মধ্যে চিকিৎসাধীন মো. মাসুম (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও চার জন চিকিৎসাধীন রয়েছেন। 

[৩] চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় মৃত্যু হয় বলে নিশ্চিত করেন বার্ণ ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, মাসুম ৬০ শতাংশ দগ্ধ হয়েছিলেন। 

[৪] মৃত মাসুমের বাবার নাম সালাউদ্দিন। গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।

[৫] এর আগে মো. সালাউদ্দিন (৩৮), আমির হোসেন সুমন (৩২) ও প্রকৌশলী আবুল খায়ের গাজী (৪৪) নামে তিন জনের মৃত্যু হয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না

এমআর/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়