শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ১০:১০ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ১০:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

প্রশান্ত বিশ্বাস, চুয়াডাঙ্গা: [২] আলমডাঙ্গায় কাঠ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহসিন (৫০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে আলমডাঙ্গা- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালিদাসপুর দক্ষিণপাড়ায় বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৩] মৃত মহসিন কুষ্টিয়া জেলার মীরপুর থানাধীন চক-হারদি গ্রামের মৃত তাজ উদ্দীনের ছেলে। তিনি কালিদাসপুর দক্ষিণপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

[৪] পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে মহসিন ভ্যান নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। সে বাড়ির নিকট ভ্যান রেখে চায়ের দোকানে যেতে রাস্তা পার হচ্ছিলেন। চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া গামী একটি কাঠবোঝাই ট্রাক ভ্যান চালককে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মহসিনের মৃত্যু হয়। 

[৫] এ সময় স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

[৬] বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়