শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৩, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৩, ০৬:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর বাস চাপায় বৃদ্ধের মৃত্যু 

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর: [২] ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস চাঁপায় শেখ রোকন উদ্দিন (৭০) নামে পথচারী নিহত হয়েছে। রোববার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা-ভাঙ্গা- খুলনা মহাসড়কের মুনসুরাবাদ নামক স্থানে এ ঘটনা ঘটে।

[৩] নিহত বৃদ্ধা ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের মৃত্যু খালেক শেখের ছেলে।

[৪] এলাকাবাসী ও পুলিশ  সূত্রে জানা যায়, খুলনা থেকে বরিশালগামী যাত্রীবাহী  চাকলাদার পরিবহনের (যশোর মেট্রো-ব-১১-০২৪৬) একটি বাস দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় রাস্তা পারাপারের সময় পথচারী বৃদ্ধা রোকনকে চাঁপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। 

[৫] ঘাতক বাসকে আটক করেছে পুলিশ। চালকসহ স্টাফ পালিয়ে গেছে। নিহতের ছেলে শেখ খোকন বাদী হয়ে ভাঙ্গা হাইওয়ে থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়