শিরোনাম
◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি ◈ বাংলাদেশে ঈদ কবে? যা জানাগেল ◈ মিসাইল নেই বলছে যুক্তরাষ্ট্র, এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, কৌশল কী? ◈ ক্ষমতায় এক মাস: সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি, ২৮ দিনে ২৮ বড় উদ্যোগ সরকারের ◈ গণভোটের রায় মানা নিয়ে বেকায়দায় সরকার, আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলের

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০২:২৪ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুড়ি ওড়ানোর সময় ৮তলা থেকে পড়ে শিশুর মৃত্যু

রামপুরা থানা

মোস্তাফিজ: পূর্ব রামপুরায় একটি ভবনের ৮তলায় ঘুড়ি ওড়ানোর সময় পড়ে গিয়ে মো. রাফসান (১২) এক মাদ্রাসার শিক্ষার্থী মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা পৌনে ৫টায় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃতের চাচা আব্দুর রশিদ বলেন, রাফসান বাসার পাশের ভবনে অন্যান্য ছেলেদের সঙ্গে ঘুড়ি উড়াতে ৮তালার ছাদে উঠে। সেখানে ঘুড়ি উড়ানোর সময় অসাবধানতাবশত নিচে পড়ে দুই বিল্ডিংয়ের ফাঁকায় নিচে পড়ে গিয়ে ঘটনা স্থলেই মারা যায়।

রামপুরা থানার উপ পরিদর্শক এসআই মো. ফারুক হোসেন তিনি বলেন, ২২০ পূর্ব রামপুরা (পুরাতন পুলিশ ফাঁড়ি) ৮তালার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে উপর থেকে নিচে দুই বিল্ডিংয়ের মাঝে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুর রাফসান। খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শনিবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

নিহত ফসান বরিশাল হিজড়া উপজেলার গংপাপুর আঃরউফের ছেলে। সে সালামবাগ আনওয়ারুল উলুম মাদ্রাসার হাফেজীর শিক্ষার্থী ছিল। বর্তমানে ২১৬/১ পূর্ব রামপুরা পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

এম/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়