শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা বাস চাপায় অটোরিকশার যাত্রী নিহত ২

কুমিল্লা বাস চাপায় অটোরিকশার যাত্রী নিহত ২

শাহাজাদা এমরান, কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি এলাকায় বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) দুপুরে মহাসড়কের রায়পুর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, কুমিল্লা দাউদকান্দি উপজেলার মালিখিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইয়াকুব আলী (৩০) এবং দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের আবুল কাশেমের স্ত্রী জোৎস্না বেগম (৫৫)। আহতরা হলেন, শিশু যাত্রী নুসরাত জাহান (৭) এবং অটোচালক মাজারুল (৩৮)। আহতদের গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে।

জানা গেছে, ঢাকা থেকে কুমিল্লা-গামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে জোৎস্না বেগম  এবং হাসপাতালে নেওয়ার পথে ইয়াকুব আলী মারা যায়। 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় দুজন নিহত এবং ২ জন আহত হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়