শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৮:৫৫ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে শিশুর মৃত্যু 

শ্রেয়া বালা

র‌হিদুল খান, চৌগাছা (য‌শোর): যশোরের চৌগাছা শহরের কামিল মাদ্রাসা রোড এলাকায় পাঁচতলা একটি নির্মাণাধীন ভবনের উপর থেকে ইট পড়ে শ্রেয়া বালা নামের (৭) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শ্রেয়া শহরের নিরিবিলি পাড়ার চাঁদসী ক্ষত চিকিৎসক শংকর কুমার বালার একমাত্র মেয়ে। সে রা‌গিব আহসান নিহাল আই‌ডিয়াল স্কু‌লের ২য় শ্রেণির ছাত্রী ছিল। 

প্রত‌্যক্ষদ‌র্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শ্রেয়া তার মায়ের সাথে ডাক্তার জিল্লুর রহমানের নির্মাণাধীন ভবনের নিচ দিয়ে যাচ্ছিলেন। এ সময় উপর থেকে শ্রেয়ার মাথায় ইট পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন।

সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সাইমা নাহিন শান্তা তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় বেলা ১২ দিকে শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার বাবা।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন দো‌ষীদের বিরু‌দ্ধে আইনগত পদ‌ক্ষেপ নেওয়া হ‌বে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়