শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৮:২৪ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোমস্তাপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৯

ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মেশিন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক। বাংলা নিউজ

শুক্রবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে রহনপুর ইউনিয়নের মেশিন মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এঘটনায় আহত হন  ট্রাক চালক মো. নুরনবী (২৬), বাস যাত্রী ভোলাহাট উপজেলার চকধরনপুর গ্রামের মো. মামুন-অর-রশিদ (২২), মো. মেহেদি হাসান (১৮), মো. তরিকুল ইসলাম (৪৫), মোসা. নাসিমা বেগম (৪০), মেহেদী হাসান (২৫), রফিকুল ইসলাম (৪০), মটরী বেগম (৩৮) ও মো. রাকিবুল ইসলাম (৩০)।

স্থানীয়রা জানান, রহনপুর টু আড্ডা আঞ্চলিক সড়কের মেশিন মোড়ে ভোলাহাট থেকে ছেড়ে আসা সাথী এন্টারপ্রাইজ নামে ঢাকাগামী একটি বাসের সঙ্গে অরপদিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল আসে। সদস্যরা আহতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকরা ট্রাক চালক নুরনবীকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়