শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:১৮ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় ভাই-বোন নিহত

ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা

সাজিয়া আক্তার: বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় বগুড়া-রংপুর মহাসড়কে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় ভাই-বোন নিহত হয়েছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। এছাড়াও আরও একজন আহত হয়েছেন। ঢাকা পোস্ট

নিহতরা হলেন- বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী কুহেলী আকতার (২৬) এবং তার ছোট ভাই সিয়াম হোসেন (২০)। গুরুতর আহত হন নিহত কুহেলীর স্বামী হুমায়ুন কবির।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আশিক ইকবাল জানান, প্রাইভেটকারে থাকা তিনজন বগুড়া থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের চকপাড়া এলাকায় আসার পর প্রাইভেটকারের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এ সময় কারে থাকা তিনজনই গুরুতর আহত হন। এরপর তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বোন কুহেলী ও ভাই সিয়ামকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত হন হুমায়ুন কবির।

বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান বলেন, নিহত ভাই-বোনের দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
 
এসএ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়