শিরোনাম
◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন ◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ◈ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত চার (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২৪ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজার করে বাসায় ফেরা হলো না সাবেক ডিন আব্দুর রশীদের

আব্দুর রশীদ

রফিকুল ইসলাম মিঠু, উত্তরা (ঢাকা): বাজার করে বাসায় ফেরা হলো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন মো. আব্দুর রশিদের (৬৯)। বাসায় ফেরার পথেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তার।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টরের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন। রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এসআই কামরুল হাসান  বলেন, ‘আব্দুর রশিদ উত্তরা ৮ নম্বর সেক্টরে ভাগনির সঙ্গে সরকারি  অফিসার্স  কোয়াটারে  বসবাস করতেন। তার পরিবার ও ছেলেমেয়ে কানাডায় থাকেন।’

এসআই কামরুল হাসান আরও বলেন, ‘আব্দুর রশিদ বাজার করতে গিয়েছিলেন। তার সঙ্গে আমরা বাজারের ব্যাগ পেয়েছি। বাজারের ব্যাগে ফুলকপি ও লেবু ছিল। বাসায় ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ট্রেন সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।’ 

রেলওয়ে পুলিশ জানান, ‘মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। তার পরিবার যদি ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের আবেদন করে, তাহলে পরিবারের কাছে মরদেহ দিয়ে  বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ