শিরোনাম
◈ টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ: স্থিতিশীলতার আগে তারেক রহমানকে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে হবে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল? ◈ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা ◈ প্রথমবার শহীদ মিনারে গিয়ে যা বললেন জামায়াত আমির

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ১২:০৬ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় বাসচাপায় ভটভটির ৩ যাত্রী নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় ভটভটির (নসিমন) তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন বলেন, রংপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঘোগা বটতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভটভটিকে (নসিমন) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটির যাত্রী প্রাণ কোম্পানির বিপণন ব্যবস্থাপক শেরপুর শহরের কর্মকারপাড়ার বাসিন্দা গোপাল সরকারসহ (৩২) অজ্ঞাত পরিচয়ের একজন এবং শজিমেক হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাতনামা পরিচয়ের আরও একজন মারা যান। সেইসঙ্গে আহত হন আরও পাঁচজন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তাদের অবস্থার অবনতি ঘটায় তাৎক্ষণিকভাবে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তবে অপর দুইজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনার পরপরই ঘাতক বাসটির চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তবে বাসটি জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়