শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৮:২০ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাই দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ 

মোঃআদনান হোসেন, ধামরাই : ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভীটায় দ্রুতগামী দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। 

নিহত ২ জনের মধ্যে হাসেমের (২৪) বাড়ি ধামরাই য়ের জয়পুরা গ্রামে, রনির (২৫) বাড়ি কোনাবাড়ি গাজীপুর বলে জানিয়েছেন ধামরাই ফায়ার ষ্টেশনের ইনচার্জ সোহেল রানা। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় সময় ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে আমিন মডেল টাউন কাঁচা বাজারের কাছে ঢাকা আরিচা মহাসড়কে মাঝ লেনে দুইটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।

সংবাদ পেয়ে ধামরাই ফায়ার ষ্টেশনের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে এসে উদ্ধার করে চারজনকে তাদের এ্যাম্বুলেন্স করে ধামরাই সরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে দু’জন মারা যায়। আহত দুইজনের মধ্যে একজনকে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানান ধামরাই সরকারী হাসপাতালের আর এম ও ডাঃ আহমেদুল হক তিতাস।

ধামরাই থানা পুলিশ মরদেহ দুটি ধামরাই থানায় নিয়ে আসে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায়।

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়