শিরোনাম
◈ স‌ন্দেহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, কী বলছে সরকার? ◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বৃদ্ধার

প্রতিকী ছবি

হারুন রশীদ, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দা থেকে ওয়াজ মাহফিল শুনে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহতের পর আহত অপর বৃদ্ধও মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাতে পার্শ্ববর্তী সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের শোলকুঠির মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারাত্মক আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ওই রাতেই শুকুর শেখ (৭০) নামক বৃদ্ধের মৃত্যু হয়।

অপর মারাত্মক আহত মো. আবজাল মোল্যাকে (৬৫) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে তিনি মারা যান।

নিহত মো. শুকুর শেখ উপজেলার ময়না ইউনিয়নের কুঠিবর্নি গ্রামের আইজ উদ্দিনের ছেলে। অপর নিহত আবজাল মোল্যাও একই ইউনিয়নের গোলারপাড় গ্রামের তসির উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য সাবু মোল্যা বলেন, ওয়াজ শুনে নগরকান্দা থেকে বোয়ালমারী আসার পথে মাহেন্দ্র উলটে শুকুর শেখ ও আবজাল মোল্যা নামে দুই জনের মৃত্যু হয়েছে।

তাদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়