ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর ট্রাক চালকসহ ৩ জন নিহত হয়েছেন ।এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলার ফুলপুরের বালিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শেরপুরগামী বাস বালিয়ার মোড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সেনাবাহিনীর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। হাসপাতালে নেওয়ার পথে মারা যান এক পথচারী। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সেনাবাহিনীর ট্রাক চালক ও বাস চালকের।