শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ১১:০৬ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ১৫ দোকান

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাটে আগুনে ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে দোকানগুলোর মালামাল ভষ্মিভূত হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে হার্ডওয়ার, প্লাস্টিক ও কাপড়ের দোকান রয়েছে।

কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা ক্ষতিয়ে দেখছে ফায়ারসার্ভিস।

এদিকে আগুনে পুড়ে দোকানগুলো ছাই হয়ে যাওয়ার ঘটনায় ঘটনাস্থল পৌঁছতে ফায়ারসার্ভিসের সময়ক্ষেপণকে দায়ী করেছে দুইজন ব্যাবসায়ী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান স্বপন।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন সময়মতো আসেননি। এরমধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

চররমনী মোহন ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান স্বপন ও স্থানীয় দুইজন ব্যবসায়ী বলেন, কল দেওয়ার ১ ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থল এসেছে। অথচ ফায়ার সার্ভিস কার্যালয় থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। এছাড়া যোগাযোগ ব্যবস্থাও উন্নত। তাদের সময়ক্ষেপণের কারণেই ১৫ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আরও আগে আসলে ক্ষয়ক্ষতি কম হতো।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল মান্নান বলেন, আমরা ৬ টা ২০ মিনিটে কল পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছি। এরমধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কাপড়ের দোকান বেশি হওয়ায় আগুনের লেলিহান শিখার মাত্রা বেশি ছিল। আমাদের ৩ টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।

  • সর্বশেষ