শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাস-অটোরিকশার সংঘর্ষে মায়ের কোলে ঝড়লো শিশুর প্রাণ, আহত ১৬

শাহাদাত হোসেন, রাউজান: [২] চট্টগ্রামের রাউজানে যাত্রীবাহি বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে লাইসা মনি নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহি বাসের ১১ যাত্রী ও সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৫ যাত্রী আহত হয়। 

[৩] বৃহস্পতিবার সকাল ১১টায় রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

[৪] নিহত শিশু লায়সা মনি রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের আঁধার মানিক গ্রামের এমরানের মেয়ে। 

[৫] আহতের মধ্যে- সিএনজি চালিত অটোরিকশা চালক আমীর আলী ছেলে আবদুল্লাহ (৩৬), নিহত শিশুর মা সাহেদা আকতার (৩০), ভাই ইরফান (০৭) নানী পারভীন আকতার (৫৫), সিফু আকতার (৫৫)। এছাড়া যাত্রীবাহি বাসে থাকা ১১ যাত্রী আহত হলেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

[৬] রাউজান হাইওয়ে থানার ওসি দেলোয়ার বলেন, একটি যাত্রীবাহি সিএনজি অটোরিকশা অভ্যন্তরীণ সড়ক থেকে মহাসড়কে উঠে উল্টোপথে যাওয়ার সময় যাত্রীবাহি বাসের সংঘর্ষে এক শিশুর প্রাণহানী ঘটেছে। বাসটি সড়কের আইল্যান্ডে উঠে যায়, সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। শিশুর মা ও  সিএনজি চালক গুরুতর আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। যাত্রীবাহি বাসের কেউ আঘাতপ্রাপ্ত হননি বলে দাবি তার। 

প্রতিনিধি/একে  

  • সর্বশেষ
  • জনপ্রিয়