শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৩, ০৩:০৭ দুপুর
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢামেকে পাঁচ সন্তান জন্ম দিলেন নরসিন্দীর এক গৃহবধূ 

মোস্তাফিজুর রহমান: বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় নরমালে জন্ম দিয়েছেন নরসিংদী শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামে সিএনজি চালকের মামুন মিয়ার স্ত্রী মানসুরা বেগম (২২)। পাঁচ সন্তানের মধ্যে জন্ম হওয়া এক নবজাতকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮ টায় প্রসব ব্যথা নিয়ে ভর্তি হন ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে।

ইনডোর মেডিকেল অফিসার সাবিহা সুলতানা বলেন, জন্মের কিছু সময় পর এক শিশু (নবজাতক) কন্যা মারা যায়। তিনি বলেন, নরমাল ডেলিভারি হওয়া বাকি চার শিশু নবজাতক হাসপাতালে ভর্তি রয়েছে। অপরিপক্ব হওয়ায় তাদের অবস্থাও ভালো নয়। 

২৬ সাপ্তাহে তাদের জন্ম হয়। ওজন ও কম। এদের মধ্যে এজনের ওজন এক কেজি, নয়'শ গ্রাম, আট 'শ ও ছয়'শ গ্রাম। আমরা জন্মের ঘণ্টা খানিক পর তাদের চার জনকে পাই। তারা ইনকিউবিউটরে রয়েছে। আমরা সর্বাত্মক চিকিৎসা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিশুটির মা'ও ভর্তি রয়েছে।

হাসপাতালে গিয়ে নবজাতকদের বাবা, দাদীর সাথে কথা হয়। দাদী কারিমা বেগম বলেন, দুই বছর আগে ছেলেকে বিয়ে করিয়েছি। আগে কোন সন্তান ছিল না, এই প্রথম। খুশির পাশাপাশি কষ্টে আছেন। তিনি বলেন, শিশুরা জন্মের পর তাদের কোলেও নিতে পারেনি, যাকে নিয়েছি, সে মৃত, বাকিরা চিকিৎসাধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়