শিরোনাম
◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২২, ০৫:১২ বিকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২২, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের কিশোর-কিশোরীরা অনেক প্রতিভার অধিকারী: স্পিকার 

মনিরুল ইসলাম: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, এসপিসিপিডি প্রকল্পটি সারা বাংলাদেশে সফলতার সাথে পরিচালিত হচ্ছে এবং এর সুফল কিশোরী, নারী তথা সমাজের সকলেই পাচ্ছে। বাল্যবিবাহ, মাতৃমৃত্যু, নারীর প্রতি সহিংসতা রোধ এসকল কাজে সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকার পাশাপাশি অন্যান্য এলাকাতেও এই প্রকল্পের সাথে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন, যার ইতিবাচক প্রভাব সারা বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে। আজকের আয়োজনে যুক্ত অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সকলের পরামর্শ প্রকল্পটি সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। 

মঙ্গলবার গাইবান্ধা জেলার পলাশবাড়িতে অনুষ্ঠিত এসপিসিপিডি প্রকল্পের আওতায় ‘কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ’ বিষয়ক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ব্যবস্থাপনা কিশোরীদের জন্য সম্পূর্ণ শিক্ষামুখী। প্রত্যন্ত অঞ্চলেও মেয়েরা এখন অনেক বেশি উচ্চশিক্ষার দিকে আগ্রহী। শিক্ষাক্ষেত্রে মেয়েদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্যনীয়। সরকারের পক্ষ থেকে সকল প্রকার সুবিধা, বৃত্তি প্রদান ব্যবস্থা, শিক্ষা সহায়তা ট্রাস্ট ইত্যাদি সুযোগগুলো গ্রহণ করে বাল্যবিবাহ প্রতিরোধ ও মেয়েদের শিক্ষা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। সমগ্র দেশে কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সরকার নিরলস কাজ করছে। 

তিনি বলেন, বাংলাদেশের কিশোর-কিশোরীরা অনেক প্রতিভার অধিকারী। তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করলে তারা সকল ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে পারে। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা আজ অনেক সচেতন। সকল প্রতিবন্ধকতা সমাধান করে কিশোরীরা এগিয়ে যাচ্ছে। প্রজনন স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি দরকার। অভিভাবক-শিক্ষক-কমিউনিটি পর্যায়ে সকলের সহযোগিতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ রেজিস্ট্রার প্রতিনিধির ভূমিকাসহ সামগ্রিক ব্যবস্থাপনার সমন্বয় জরুরি। আইনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ দরকার। 

উম্মে কুলসুম স্মৃতি এমপি-র সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি বক্তব্য রাখেন।

এছাড়া, অনুষ্ঠানে  ডাঃ আ ফ ম রুহুল হক এমপি, আরমা দত্ত এমপি, হাবিবে মিল্লাত এমপি, ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেসেন্টেটিভ ক্রিস্টিন ব্লখুস, এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়