শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২৭ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুব শিগগিরই এআই পলিসি: পলক

নিজস্ব প্রতিবেদক: খুব শিগগিরই এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) পলিসি প্রণয়নের কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, এর পরপরই এআই আইন প্রণয়ন করতে চাই। এ ব্যাপারে বাংলাদেশ-ইউনেস্কো একসঙ্গে কাজ করবে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো বাংলাদেশের প্রধান ড. সুজান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী পলক বলেন, ১৮-২৫ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণের জন্য এটুআই এবং ইউনেস্কো একসঙ্গে কাজ করবে। শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের মাধ্যমে এআই শিক্ষাকে বিভিন্ন বয়সী ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরার জন্য শিক্ষকদের সচেতন হিসেবে গড়ে তোলার ব্যাপারে আলোচনা হয়েছে। আইসিটি বিভাগ ও ইউনেস্কো একসঙ্গে সচেতনতা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। 

তিনি বলেন, স্মার্ট লিডারশিপ একাডেমি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এজ প্রকল্পের সঙ্গে এআই লিটারেসি এবং এআই সচেতনতা তৈরির জন্য আমরা পলিটিক্যাল লিডারশিপ, ব্যুরোক্রেটিক লিডারশিপ, একাডেমিয়া এবং ইন্ডাষ্ট্রি-এই চারটি প্রধান স্টেকহোল্ডারের সঙ্গে চারটি সেশন আয়োজন করা হবে।

পলক বলেন, ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট সিটিজেন, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য আইসিটি বিভাগ এবং ইউনেস্কো একসঙ্গে কাজ করবে। আমাদের পাঁচ কোটি ছাত্র-ছাত্রীদেরকে স্মার্ট দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এবং সরকারের সেবাগুলোকে পেপারলেস ও প্রযুক্তির আওতায় আনতে আমরা ইউনেস্কোর সঙ্গে কাজ করতে চাই।

এছাড়া, সাইবার সিকিউরিটি, প্রয়োজনীয় আইন ও নীতিমালা সম্পর্কে সচেতন করার জন্য আইসিটি বিভাগ এবং ইউনেস্কো একসঙ্গে সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে বলেও মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়